শিরোনাম
গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে রাজধানী বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যদ্রব্য প্রস্তুতে ব্যবহৃত অবৈধ বিভিন্ন উপাদানও বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) ভোগ্যপণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দৌলতিয়া এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে রাজধানী বেকারিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও রয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, জনস্বার্থে ভোগ্যপণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg