শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয়

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ নিহত ও আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় হয়েছে। বাংলাদেশের মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। তাঁর দাবি, আওয়ামী লীগের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা না থাকলেও দলটির দোসররা এখনো রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও নতুন চাঁদাবাজির সঙ্গে জড়িতরা এখন মিলে-মিশে একাকার হয়ে যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আঞ্চলিক সমন্বয় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সভায় জেলা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg