শিরোনাম
কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রি এবং সঠিকভাবে মজুদ ও সংরক্ষণ না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার রতনদিয়া বাজারে মেসার্স সুরাইয়া ট্রেডার্স ও মেসার্স রাজধানী ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি এবং যথাযথভাবে মজুদ ও সংরক্ষণ না করার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg