শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাব্বির মৃধা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসে। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে তিনি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg