শিরোনাম
গোয়ালন্দে রাতের আঁধারে ইটের গাঁথুনি নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ রাজবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপন রাজবাড়ী, সিরাজগঞ্জ,ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে এসআরবির অভিযান, ৪৫৭ বোতল মাদকসহ গ্রেপ্তার সাইদুল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বালিয়াকান্দিতে তরুণদল নেতা জাকারিয়াকে বহিষ্কার গোয়ালন্দে খাবার দেওয়ায় বিলম্ব হওয়ায় পাগলের আঘাতে বাবুর্চির মৃত্যু রাজবাড়ীর তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার গোয়ালন্দে কমরেড সুকুমার মন্ডলের শেষকৃত্য সম্পন্ন কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী, সিরাজগঞ্জ,ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার / ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন রাজবাড়ী, সিরাজগঞ্জ, ও পাবনা জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ও নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য রয়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ভুল বুঝে যারা উগ্রবাদী ও চরমপন্থি সংগঠনে যুক্ত হয়েছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ। তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারীরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তাদের আর্থিক অনুদান দিয়েছেন। পাশাপাশি আইনি সহায়তার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে সরকার।

এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।

অনুষ্ঠানে বক্তারা জানান, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যাদের নামে মামলা রয়েছে, সেগুলোর বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আত্মসমর্পণ করলেও হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা নিয়মিত মামলাগুলো আইন অনুযায়ী চলমান থাকবে।

আত্মসমর্পণকারী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ও রাজবাড়ী জেলার বাসিন্দা সালমান বলেন, সরকার তাদের ভালো হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরছেন। এমন সুযোগ পেয়ে তিনি খুবই খুশি।
আরেক আত্মসমর্পণকারী আইনুল হোসেন বলেন, ভুল পথে চলতে গিয়ে জীবনের অনেক কিছু হারিয়েছেন। এভাবে কেটে গেছে ১৫ বছর। এখন পরিবার-পরিজন নিয়ে সমাজে সুন্দরভাবে বসবাস করে বাকি জীবন কাটাতে চান।

উল্লেখ্য, চরমপন্থি তৎপরতা নিয়ন্ত্রণে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে শতাধিক চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে তৎকালীন র‌্যাব-১২ কার্যালয়ে সাত জেলার আরও ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg