শিরোনাম
গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন পাংশায় রাতভর অভিযান, মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ হালিম মন্ডল গ্রেপ্তার

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কসবামাজাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত জায়েদ হোসাইন ওরফে জাহিন  পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জায়েদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg