শিরোনাম
গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন পাংশায় রাতভর অভিযান, মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ হালিম মন্ডল গ্রেপ্তার

গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন

স্টাফ রিপোর্টার / ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে শাওন মন্ডল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক শাওন মন্ডল দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার আইয়ুব মন্ডলের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল মন্ডলের ভাতিজা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া টার্মিনালসংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাওন মন্ডলকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মিছিলটির সার্বিক সহায়তায় ছিলেন। আটক শাওন মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg