শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,সুলতানপুর গ্রামের মো. সাইফুল খানের ছেলে মো. আশিক খান (২৫), খানখানাপুর গ্রামের মৃত মানিক হরিজনের ছেলে হৃদয় হরিজন (২৭), বিনোদপুর নতুনপাড়া নতুন মসজিদ এলাকার পিকু শেখের ছেলে মো. মিন্টু শেখ (৩৩), একই এলাকার তেঁতুলতলা রোডের মো. গোলাম আলী মিয়ার ছেলে মো. সোহেল শেখ (৩৩), বরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার মৃত শুকুর প্রামাণিকের ছেলে মো. নুরাল প্রামাণিক (৪৪), দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. রতন বিশ্বাসের ছেলে মো. রাশেদ বিশ্বাস (২৭) এবং চর খানখানাপুর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে মো. হায়দার আলী (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আদালতের জিআর ওয়ারেন্ট ছিল। এসব ওয়ারেন্টের ভিত্তিতে মঙ্গলবার সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পুলিশের পৃথক দল সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মো. সেলিম মিয়া, এসআই (নিঃ) জোবাইন ফেরদৌস, এএসআই (নিঃ) ফকরুল ইসলাম, এএসআই (নিঃ) নুর আলম, এএসআই (নিঃ) মো. মশিউর রহমান ও এএসআই (নিঃ) হাবিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।  আদালতে পাঠানো হয়েছে তিনি আরও জানান, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg