শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক মীর মনির হোসেন। তিনি বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার আরও আট কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

মীর মনির হোসেন বর্তমানে এসআরবি-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তৎকালীন র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ ও হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg