শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

গোয়ালন্দে বালতির পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির পাশে পানিভর্তি বালতিতে ডুবে তাসকিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসকিয়া ওই এলাকার সৌদি আরবপ্রবাসী ইলিয়াস শেখের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তাসকিয়ার বড় বোন মাসিফা বাড়ির পাশের একটি বিল থেকে শাপলা ফুল তুলে আনে। পরে ফুলগুলো বাড়ির টিউবওয়েলের পাশে রাখা একটি বড় বালতিতে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়।

শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই বালতি থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু তাসকিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামান্য অসতর্কতায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ছোট্ট তাসকিয়ার মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg