শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

স্টাফ রিপোর্টার / ১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পারাপারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মন্ডল (৬০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বারোমাইল থেকে পাবনার ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের উদ্দেশ্যে যাওয়ার সময় পদ্মা নদীর মাঝনদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া এলাকার মৃত খেদের আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাবাদের কাজে কয়েকজনের সঙ্গে নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছিলেন উজির মন্ডল। মাঝনদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি হঠাৎ ঘুরে যায়। এ সময় নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি।

পরে প্রায় ৫০ হাত দূরে পানির মধ্যে উজির মন্ডলকে হাত নেড়ে ইশারা করতে দেখা যায়। তবে পদ্মায় তীব্র স্রোত থাকায় নৌকা নিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে তিনি স্রোতের মধ্যে নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে পদ্মায় প্রবল স্রোত ও উত্তাল পরিস্থিতির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিখোঁজ কৃষকের সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg