শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

গোয়ালন্দে পশুখাদ্য বিক্রিতে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে মেসার্স জান্নাতি পোল্ট্রি ও ফিডস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা-সংলগ্ন এলাকায় পশুখাদ্যের যথাযথ মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির বিষয়টি প্রমাণিত  হলে মেসার্স জান্নাতি পোল্ট্রি ও ফিডস প্রতিষ্ঠানটিকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থে পশুখাদ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg