শিরোনাম
গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস

স্টাফ রিপোর্টার / ১৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

0Shares

কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনে জয় করেছেন মানুষের মন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে খুলনা বিভাগে পদায়ন করা হয়েছে।

গোয়ালন্দে দায়িত্ব পালনকালে তিনি একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের প্রশাসক এবং গোয়ালন্দ পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পালন করেন। প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি সর্বমহলে প্রশংসা অর্জন করেন।

তাঁর আন্তরিকতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণের কারণে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

বদলির খবর প্রকাশের পর থেকেই গোয়ালন্দ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হচ্ছে। এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, সততা, মানবিকতা ও দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দায়িত্ব পালনকালে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর সব ধরনের আনুষঙ্গিক ব্যয় মিটিয়ে উদ্বৃত্ত ৯ লাখ ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে সাথী দাস সততা, স্বচ্ছতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

এর আগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি ঢাকা বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি অর্জন করেন। এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের জন্যও একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

গোয়ালন্দবাসীর প্রত্যাশা, নতুন কর্মস্থলেও সাথী দাস তাঁর কর্মদক্ষতা, সততা ও জনকল্যাণমুখী প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবেন। একই সঙ্গে গোয়ালন্দের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর কর্মজীবনের অন্যতম মূল্যবান অর্জন হয়ে থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg