শিরোনাম
গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, মামলায় গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে হেনস্তা: ৯ জনের নামসহ মামলা, আসামি অজ্ঞাত ৫০ রাজবাড়ীর কাপড় বাজারে নারী নির্যাতনের অভিযোগ, প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি রাজবাড়ীতে নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী গোয়ালন্দের রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে আস্থা বস্ত্রালয়ের ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের সতর্কবার্তা রাজবাড়ীতে ৯১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক

বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে এমপি হারুন অর রশীদ ও প্রশাসক আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার / ৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে অসীমের সেলুন ও মনা নামের এক মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া আশপাশের কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় দোকানদার সিরাজুল  ইসলাম বলেন, হঠাৎ আগুনের শিখা দেখতে পাই। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ী-২ পাংশা-কালুখালী-বালিয়াকান্দি আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg