শিরোনাম
রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার

রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিেটর দিকে গোয়ালন্দ মোড়ের তরকারি বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর এলাকার হোসেন সরদারের ছেলে আবদুল রাজ্জাক সরদার এবং খানখানাপুর ব্র্যাকপাড়া এলাকার মো. আবুল কালাম বিশ্বাসের ছেলে মো. সাইফুল ইসলাম।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড়ের তরকারি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আবদুল রাজ্জাক সরদারকে ২৪ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন। অপরদিকে মো. সাইফুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg