শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধন সীড বাজারজাতকৃত হাইব্রিড ‘বিজিএল ৭৫৭’ জাতের টমেটো চাষে আশার আলো দেখছেন কৃষকরা। আকর্ষণীয় রং, উন্নত গুণগত মান ও অধিক ফলনের সম্ভাবনায় জাতটি স্থানীয় কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে টমেটোর ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী চর কর্নেশন এলাকায় বন্ধন জেনেটিকস লিমিটেডের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা এবং বন্ধন সীড কোম্পানির প্রতিনিধিরা কৃষকদের আবাদ করা হাইব্রিড ‘বিজিএল ৭৫৭’ জাতের টমেটোর ক্ষেত পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, বন্ধন জেনেটিকস লিমিটেডের যশোর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ফরিদপুর জোনের সেলস ম্যানেজার মো. সানোয়ার হোসেন এবং গোয়ালন্দ বাজারের আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানটির পরিবেশক (ডিলার) মোহাম্মদ হুমায়ুন আহমেদসহ স্থানীয় কৃষকরা।

মাঠ দিবসে বন্ধন জেনেটিকস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিজিএল ৭৫৭’ জাতটি ইয়েলো লিফ কার্ল ভাইরাস (TYLCV) সহনশীল। এর ফল আকর্ষণীয় ডিম্বাকৃতির ও উজ্জ্বল লাল রঙের। টমেটোর শাঁস বেশি এবং বীজের প্রকোষ্ঠ কম। ফল শক্ত হওয়ায় দূরপাল্লায় পরিবহনের জন্যও উপযোগী। প্রচলিত জাতের তুলনায় এটি ৫ থেকে ৭ দিন আগাম ফলন দেয়। প্রতিটি টমেটোর গড় ওজন ১১০ থেকে ১৩০ গ্রাম।

তিনি আরও বলেন, এ জাতের বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশাবাদী। মাঠ দিবস শেষে ওই দিন সন্ধ্যায় দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পাশে প্রায় ২০০ জন আদর্শ কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে মাঠে টমেটোর ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কয়েকজন কৃষক। তারা জানান, আকর্ষণীয় রং, উচ্চ উৎপাদনশীলতা ও ভালো ফলনের সম্ভাবনার কারণে জাতটি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, ‘বিজিএল ৭৫৭’ একটি উচ্চ ফলনশীল জাত। স্বল্প সময়ের মধ্যেই এ জাতের টমেটো ফলন দিতে সক্ষম। একজন কৃষক এক বিঘা জমিতে টমেটো চাষ করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ করেন। রোগবালাইয়ের আক্রমণ না হলে উৎপাদিত টমেটো বিক্রি করে খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

তিনি আরও জানান, গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন ফসল হিসেবে প্রায় সাড়ে ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। এবার টমেটো চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg