স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ রুহুল আমিন মোল্লা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটক মোঃ রুহুল আমিন মোল্লা (৪৬) বাজিতপুর এলাকার শামসুদ্দিন মোল্লা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে আভিযানিক দলটি রাজবাড়ী সদর থানার বাজিতপুর এলাকায় রুহুল আমিন মোল্লার নিজ বসতঘরে অভিযান চালায়।
এ সময় ঘরের ভেতরে অবস্থানরত তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আটক রুহুল আমিনকে পেশাদার মাদক ব্যবসায়ী।