শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশের ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভার আয়োজন করে রাজবাড়ী জেলা বিএনপি।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমি প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না। বিগত ১৭ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। অসংখ্য নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনের সময় আমার নির্বাচনী মঞ্চ ও বাড়িতে হামলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আমি কাউকে গ্রেপ্তার করানোর জন্য ফোন করিনি।

তিনি আরও বলেন, রাজবাড়ীতে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকে বারবার সম্প্রীতির রাজনীতির আহ্বান জানালেও তা বাস্তবায়ন হয়নি। যারা অন্যায়-অপরাধ করেছেন, তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। এতে তাদের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, রাজবাড়ীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের প্রতিহত করা হবে।

পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদের আইনের আওতায় সোপর্দ করার আহ্বান জানান তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg