শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

তবে সেখানে জোরপূর্বক যৌনপেশায় বাধ্য করার আগেই পালিয়ে রক্ষা পেয়েছে ওই কিশোরী। এ ঘটনায় জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর বেগম (৩৫) নামে যৌনপল্লির এক বাড়িওয়ালীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি ওই কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে।

পরে তাকে কোহিনূর বেগমের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। যৌনপল্লিতে নেওয়ার পর কোহিনূর কিশোরীর কানের স্বর্ণের দুল খুলে নিজের কাছে রেখে দেন। এতে কিশোরী বুঝতে পারে, তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়েছে।

এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন বলে অভিযোগ। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু পাচার আইনে দায়ের করা মামলায় কোহিনূর বেগমকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg