শিরোনাম
রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার

কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে খাবারের হোটেলে বসে থাকা অবস্থায় সাপের কামড়ে জীবন শেখ (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। পরে সাপটি মেরে সেটি সঙ্গে নিয়ে আহত কিশোরকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সাপটি গোখরার বাচ্চা হতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকার একটি খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।

আহত জীবন শেখ ওই এলাকার আকমত শেখের ছেলে। সে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বাড়ি থেকে বাজারে গিয়ে একটি খাবারের হোটেলে বসেছিল জীবন। এ সময় টেবিলের নিচ থেকে একটি সাপ তার পায়ে কামড় দেয়। কিছুক্ষণ পর পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া অনুভব করলে সে বিষয়টি স্বজনদের জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাপটি মেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।

জীবনের ফুফা আজম শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপে কাটার বিষয়টি জানতে পারেন। পরে সাপটি মেরে গাড়ির ব্যবস্থা করে জীবনকে হাসপাতালে নিয়ে আসেন। কোন প্রজাতির সাপ কামড় দিয়েছে, তা শনাক্ত করতে চিকিৎসকদের সুবিধার জন্য সাপটি সঙ্গে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. মিঠুন সূত্রধর বলেন, সাপটি দেখে প্রাথমিকভাবে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে। তবে নিশ্চিতভাবে প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়নি। আহত কিশোরের শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি এবং কামড়ের স্থানেও তেমন কোনো ক্ষতি হয়নি।

তিনি জানান, জীবনকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সাধারণত সাপে কাটার পর রোগীকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং প্রয়োজন হলে তা প্রয়োগের প্রস্তুতিও রয়েছে। সংগৃহীত

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg