শিরোনাম
দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড

দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার / ১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তি ফিরেছে দুই অঞ্চলের যাত্রী, পরিবহন চালক ও ব্যবসায়ীদের মধ্যে।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে সরাসরি যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে যাত্রী ও পরিবহন চালকদের সময় এবং যাতায়াত খরচ বেড়ে যায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে বর্তমানে মাত্র একটি ফেরি চলাচল করে। ফলে ফেরিটি বিকল হওয়া কিংবা নদীতে নাব্যতা সংকট দেখা দিলে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এবারও পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ড্রেজিং কার্যক্রম চালানোর পর বুধবার দুপুর ১২টার দিকে ফেরিটি পরীক্ষামূলকভাবে (ট্রায়াল ট্রিপ) ছেড়ে যায়। পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

দীর্ঘ দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল চালু হওয়ায় রাজবাড়ী ও পাবনার মধ্যে সরাসরি যোগাযোগ আবারও সহজ হয়েছে। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন চালক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg