শিরোনাম
রাজবাড়ীতে সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩ রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

স্টাফ রিপোর্টার / ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ফরিদপুর থেকে আসা একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেরিবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর/মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা এমটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg