স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামি এবং সামারি ট্রায়ালের তিনজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজবাড়ী সদর থানার পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার ভাটিসুলতানপুর গ্রামের মো. সামাদ মৃধার ছেলে মো. রাসেল মৃধা (২৯), মহিষবাথান গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. হুমায়ন ফরিদ এবং আলাদিপুর গ্রামের মো. সাগর শেখের স্ত্রী মোছা. সুমি বেগম।
এ ছাড়া অন্য আসামিরা হলেন,রাজারবাড়ী লক্ষীকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহান সরদার (২৩), লক্ষীকোল ইমামবাড়ী গ্রামের উজ্জল মণ্ডলের ছেলে সৌরভ মণ্ডল (১৮) এবং একই গ্রামের বাবলু শেখের ছেলে রিয়াজ শেখ (১৮)।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।