শিরোনাম
রাজবাড়ীতে যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪২ রোগী আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কালুখালীতে হারুন-অর-রশিদের নেতৃত্বে বিএনপির সমাবেশ রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১ গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজবাড়ীতে বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকার অভাবে তালাবদ্ধ অ্যাম্বুলেন্স রাজবাড়ীতে সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩ রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে পাঁচটি দেশীয় একনলা (ওয়ান শুটার) বন্দুক, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ জালাল প্রমানিক ওরফে জাকির ওরফে হালিম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোঃ জালাল প্রমানিক রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার চর দেলুন্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবজাল ওরফে আয়নাল প্রমানিকের ছেলে।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রাজবাড়ী বড় বাজারের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থানকালে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানার উরাকান্দা বিচ (ইউকে বিচ) এলাকার উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জালাল প্রমানিক জাকির হালিমকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে কাঠের বাট ও বডিযুক্ত ফায়ারিং পিন সংবলিত ১২ বোরের দুটি একনলা ওয়ান শুটার বন্দুক এবং কাঠের বাটযুক্ত ফায়ারিং পিন ও ম্যাগাজিন সংবলিত আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ ছাড়া তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কৌশলে রাখা পাঁচটি ১২ বোরের কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল, তার ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জালাল প্রমানিক জাকির হালিমের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, একই দিন রাজবাড়ী সদর থানা এলাকায় ডিবির আরেকটি বিশেষ অভিযানে উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি দেশীয় একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg