শিরোনাম
পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) এবং একই থানার সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মো. আজমত আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১ আগষ্ট দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশায় থাকা ফারুক হোসেন ও আজমত আলীকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতরা কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজা অটোরিকশায় করে দৌলতদিয়ার দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg