শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

সকল উন্নয়ন কাজে সমন্বয় করার আহবান রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের

স্টাফ রিপোর্টার / ৭৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০

0Shares

রাজবাড়ী প্রতিনিধি : সরকার সাধারণ মানুষের জন্য যে সকল উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সেই সকল কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সমন্বয় করে কাজ করার আহ্বান জানান রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সকল ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কোন ধরনের সমন্বয়হীনতার কারণে যেন এসকল উন্নয়ন কাজ ব্যাহত না হয়। সবার সমন্বয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক সকল কাজ বাস্তবায়ন করতে হবে।”

চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে সাধারণ সম্পাদক আরো বলেন, “আপনারা দলীয় পরিচয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়েই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করতে হবে।”

গবীর ও অসহায় মানুষ যেন প্রধানমন্ত্রীন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য সকলকে আহ্বান জানান কাজী ইরাদত আলী

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. শেখ আব্দুস সোবহান, আব্দুস সাত্তার মিয়া, গনেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাপ, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল আজম মামুন, দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সহ দপ্তর সম্পাদক নূর মোহম্মদ ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মো. ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।

বার্তা প্রেরক
খন্দকার রবিউল ইসলাম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg