শিরোনাম
পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু

স্টাফ রিপোর্টার / ৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নূরুউদ্দিন আহমেদ অপু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কার্যক্রমে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মিয়া নূরুউদ্দিন আহমেদ অপুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয়। সরকারের উন্নয়ন, সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় করা হবে।

নতুন দায়িত্বের ফলে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg