শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেড় মাস সংসার করার পর জানা গেল নববধু পুরুষ! এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার / ৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে সংসার করার পর হঠাৎ করেই জানা গেছে, মাহমুদুল হাসান শান্ত’র বিয়ে করা নববধু ‘সামিয়া’ আসলে একজন পুরুষ! গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। তার স্ত্রীর পরিচয়ে শান্ত’র পরিবারে অবস্থান করা ‘সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান, বাড়ি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকায়। সে আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকে সামিয়া নামে একটি আইডির মাধ্যমে শান্ত ও শাহিনুরের পরিচয় হয়। দীর্ঘদিনের প্রেমের পর গত ৭ জুন ‘সামিয়া’ নামে পরিচয় দিয়ে শাহিনুর শান্ত’র বাড়িতে চলে আসে। এরপর স্থানীয়দের উপস্থিতিতে মৌলভি ডেকে বিয়েও সম্পন্ন হয়। তবে সামিয়ার কোনো জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি।
বিয়ের পর থেকেই নববধুর আচরণ রহস্যজনক ছিল বলে জানান শান্ত। তার ভাষায়, “কাছে গেলেই সে বলত— ‘আমি অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে।’”
শান্ত’র মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন ছেলে মানুষ আমাদের বাড়িতে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সে এমনভাবে অভিনয় করেছে যে পরিবারের সবাইকে বিশ্বাস করিয়ে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়।”
পরিবার ও এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকায় গত শুক্রবার বিকেলে সামিয়ার আসল পরিচয় প্রকাশ্যে আসে। শনিবার সকালে তাকে তার বাড়িতে ফেরত পাঠানো হয়।
ফোনে যোগাযোগ করা হলে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, “আমি যা করেছি, সেটা ভুল করেছি। এটা আমার ঠিক হয়নি। আমার হরমোনজনিত শারীরিক সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।”
স্থানীয়ভাবে এই ঘটনাটি এখন আলোচনা ও হাস্যরেই বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg