শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের প্রতিটি জেলা হাসপাতালে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কিডনি রোগীদের দুর্ভোগ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রোগীরা স্বল্প খরচে নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, আমরা চাই না চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতালের সেবার মান ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালের জন্য একটি সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন এবং মর্গে ফ্রিজার সংযোজনের উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের সেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলোও খতিয়ে দেখা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের জন্য উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হাসপাতালগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg