শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র

স্টাফ রিপোর্টার / ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার রতনদিয়া ও মাজবাড়ী ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রকল্পগুলোর কাজের মান, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এ সময় ইউএনও মোঃ মেজবাহ উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ আকবর আলী, যিনি সার্বিক কারিগরি সহায়তা প্রদান করেন। পরিদর্শনের সময় কয়েকটি সড়ক উন্নয়ন কাজের ক্ষেত্রে আংশিক ত্রুটি ও অসঙ্গতি নজরে আসে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও বাস্তবায়নকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে দ্রুত সমস্যা সমাধান করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। জনগণের কল্যাণে পরিচালিত প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন , উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg