শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

0Shares

সভাপতি ফয়েজ, সাধারণ সম্পাদক রজব
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী:
রাজবাড়ী জেলায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২০২৭-২০২৮ অর্থবছরের জন্য নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিএম ফখরুল ইসলাম ফয়েজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রজব আলী মোল্লা।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সরকার জিয়াউর রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে (স্মারক নং: তারিখ: ২১ জুন ২০২৬) কমিটির অনুমোদন ও ঘোষণা প্রদান করা হয়।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিনা বেগম ও মনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সম্পা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রিপন। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে আরও সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের জন্য সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg