শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ

স্টাফ রিপোর্টার / ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শিকদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

অভিযানকালে কারখানা থেকে আনুমানিক ২৬০ পিস চায়না দুয়ারী জাল উদ্ধার ও জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় জাল তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ ও বাজেয়াপ্ত করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে কারখানার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সরঞ্জাম উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক এসব সরঞ্জাম নিলামের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। পরে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামস্ সাদাত মাহমুদ উল্লাহ জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মৎস্যসম্পদ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg