শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার মৃধা (৪২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার (২৪ জুন) দুপুরে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মুক্তার মৃধা রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর গ্রামের আজাহার মৃধার ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধাকে আটক করা হয়।

র‌্যাব আরওবজানায়, মুক্তার মৃধার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া দুটি মাদক মামলায় আদালত সাজা প্রদান করেন। এর মধ্যে একটি মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মৃধা স্বীকার করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg