শিরোনাম
গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা গোয়ালন্দে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন গোয়ালন্দে পাওনা টাকা দিতে বিলম্ব, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল হীরার গোয়ালন্দে সরকারি অনুষ্ঠানে লালগালিচা এড়িয়ে অডিটরিয়ামে গেলেন প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর দাবি, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী রাজবাড়ীতে মন্ত্রীর নির্দেশে ১২ চিকিৎসক পদায়ন, এক মাসেই বদলি ৫ জন রাজবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযান: ২ অস্ত্রধারী গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার পাংশায় সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় বিশু সরদার গ্রেপ্তার

রাজবাড়ীতে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) পাংশা উপজেলার গোপালপুর বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় স্থাপিত এই মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ফলে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এতে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি সংরক্ষণজনিত অপচয় কমাতে পারবেন। একই সঙ্গে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশার বাস্তবায়নে এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg