শিরোনাম
গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা গোয়ালন্দে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন গোয়ালন্দে পাওনা টাকা দিতে বিলম্ব, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল হীরার গোয়ালন্দে সরকারি অনুষ্ঠানে লালগালিচা এড়িয়ে অডিটরিয়ামে গেলেন প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর দাবি, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী রাজবাড়ীতে মন্ত্রীর নির্দেশে ১২ চিকিৎসক পদায়ন, এক মাসেই বদলি ৫ জন রাজবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযান: ২ অস্ত্রধারী গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার পাংশায় সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় বিশু সরদার গ্রেপ্তার

গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯২ জন কৃতকার্য হয়েছে। উপজেলায় এবার এসএসসিতে গড় পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

সোমবার (১০ আগস্ট) গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসে পাঠানো ফলাফল সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জামতলা উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৮৪ দশমিক ৭৮ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বিদ্যালয়ের ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন কৃতকার্য হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ফল করেছে দেওয়ানপাড়া রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

অন্যদিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৩ শতাংশ। এ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৯ জন জিপিএ-৫ পেয়েছে।

গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পাস করেছে। পাসের হার ৪৬ দশমিক ০২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে দৌলতদিয়া আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে। পাসের হার ৩ দশমিক ১২ শতাংশ।

দাখিলে পাসের হার ৫৩.১২ শতাংশ
গোয়ালন্দ উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৫৩ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।
দাখিলে সর্বোচ্চ ফল করেছে আঞ্জুমান ই কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল হাসান। প্রতিষ্ঠানটির ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ২৪ শতাংশ এবং একজন জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনালে পাসের হার ৩৫ শতাংশ
অন্যদিকে গোয়ালন্দ উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পাস করেছে। পাসের হার ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

এর মধ্যে ওয়াজেদ চৌধুরী সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাস করেছে। পাসের হার ৪০ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg