শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের শহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  মো. আরজু শেখ (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার মৃত মেজেক শেখের ছেলে।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আরজু শেখের কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg