শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ১৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক কালবেলা পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রাকিবুজ্জামান রাকিব।

জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে নিজের ফেসবুক আইডি ব্যবহারকালে তিনি দেখতে পান, ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়।

পোস্টটিতে দাবি করা হয়, মাদক সম্রাজ্ঞী লাইলীকে বাঁচাতে দুই সাংবাদিক ও এক রাজনৈতিক নেতার মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে অভিযোগকারী সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব জিডিতে উল্লেখ করেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তিনি বা সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব বলেন, আমাদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

গোয়ালন্দ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের অনুমতি নিয়ে জিডির কপি ঢাকার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটে পাঠানো হবে। সেখানে ব্যবহৃত ফেসবুক আইডি ও প্রযুক্তিগত তথ্য ট্রেস করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg