শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসাদুল ইসলাম (২৫) নামে নিখোঁজ এক যুবকের হাত-পা বাঁধা ও আংশিক দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসাদুল ইসলাম উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে কালুখালী থানায় বিষয়টি জানান। পরদিন সকালে স্থানীয়রা পাটক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আসাদুলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

এদিকে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামান দাবি করেছেন, নিহত আসাদুল ইসলাম সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg