শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে হোসাইন সরদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার জানুকী রায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসাইন সরদার ওই এলাকার শাহজাহান সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে হোসাইনের ছোট ভাই নয়ন সরদার স্কুল থেকে বাড়ি ফিরে তার খোঁজ করেন। এ সময় পরিবারের সদস্যরা জানান, হোসাইন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। পরে দরজার সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে নয়ন ঘরের পেছনে গিয়ে টিনের ফাঁকা অংশ দিয়ে ভেতরে উঁকি দেন।তখন তিনি দেখতে পান, হোসাইন ঘরের দরজার উপরের বাটামের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

নয়নের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দরজা ভেঙে হোসাইনকে নিচে নামিয়ে গুরুতর অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু বলে জানা যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, ঘটনাটির প্রাথমিক তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে স্ত্রীর সঙ্গে অভিমানকে কেন্দ্র করে আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg