শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন-অর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত হারুন-অর রশিদ ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পল্লীর বাসিন্দা আইয়ুব মন্ডলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে হারুন-অর রশিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg