শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

স্টাফ রিপোর্টার / ১২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাতম করতে গিয়ে হিটস্ট্রোকে এক ভক্তের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত  বাবু শেখ (৫৫)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকার হামেদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের গড়পাড়ার অনুসারী মোকসেদ মৃধার বাড়ির ইমামবাড়ীতে কাসেদ দলের সদস্য হিসেবে মাতমে অংশ নেন বাবু শেখ। গত ১৮ জুন বিকেলে কাসেদ দলের সঙ্গে তিনি মাতম শুরু করেন। শুক্রবার দুপুরে মাতম করতে করতে মোকসেদ মৃধার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাসেদ দলের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেলে আনসার ক্লাব মাঠে গিয়ে কাসেদ দলের মাতম কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত আছি। এটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনা। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বাবু শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব আনসার ক্লাব মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg