শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

মৎস্য খামারিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী

কুষ্টিয়ার কুমারখালীতে মৎস্য চাষ প্রদর্শনী খামারের চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭জুন) বেলা ১১:৩০ টায় উপজেলা মৎস্য দপ্তর এ উপকরণ বিতরণ করে।
২০২০-২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধনী) এর আওতায় কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনী খামারে মাছ চাষ করা হচ্ছে। ৯ জন আরডি ও ১ জন সাধারণ চাষীকে ফিড জাতীয় খাবার প্রদান করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আকতার মিনা সহ মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg