শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাও

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

0Shares

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩টন চিনি গায়েব। স্টোরকিপার বরখাস্ত, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ঘটনাটি টের পাওয়ার পর গুদামে মজুদকৃত চিনির স্টোক মিলালে ৫৩টন চিনি কম পাওয়া যায়। যার বাজার মুল্যে প্রায় ৩২লাখ টাকা। এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমার দেবদাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান কল্যান কুমার দেবনাথ বলেন, কীভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য গত মৌসুমে ২ডিসেম্বর ২০২০ইং কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান বলেন, স্টোরে চিনির হিসাব করার জন্য প্রথমে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৩ জুন প্রতিবেদন জমা দিলে দেখা যায়, ৫৩ টন চিনির ঘাটতি আছে। এতে স্টোরকিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তার অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। আমরা বিষয়টি সদর দফতরকে জানিয়েছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg