শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

ইউনিয়নের রাস্তার গাছ কেটে সাবাড় করল চেয়ারম্যানের ভাতিজারা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

0Shares

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি সড়কের ১৮ টি মেহগুনি গাছ কেটে সাবাড় করেছে স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের ভাতিজারা। কাটা গাছ গুলোর আনুমানিক বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। কাটার অপেক্ষায় আছে আরো ৮ টি গাছ। তবে গাছ গুলো বিক্রি করা হয়েছে মাত্র আশি হাজার টাকায়।

ঘটনাটি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রসাইমোড় টু কুঠিবাড়ি গ্রামীণ সড়কে ঘটেছে। সাবেক চেয়ারম্যান মৃত হামিদুর রহমানের ভাতিজারা হলেন হানিফের ছেলে উজ্জল ও ফাকের এর ছেলে রকি।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, রসাইমোড় সড়কের মেহগুনি গাছ কাটছেন কয়েকজন শ্রমিক। কাটা ৮ থেকে ১০ টা গাছ মাটিতে পরে আছে। কাটা বেশকিছু গাছ ইতিমধ্যে সড়িয়ে নেওয়া হয়েছে। গাছের ডালপালা গুলো সেলোইঞ্জিন চালিত করিমন গাড়িতে নেওয়া হচ্ছে।

এসময় গাছকাটা শ্রমিক রফিক বলেন, হামিদুর চেয়ারম্যানের ভাতিজা উজ্জল ও রকির নিকট থেকে সড়কের গাছ গুলো কেনা হয়েছে। গাছ গুলো আশি হাজার টাকায় কিনেছে শিলাইদহের আড়পাড়ার আজিজ মিস্ত্রি। আমরা তার লেবার হিসেবে গাছ কাটছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে ১৮ টি গাছ কাটা হয়েছে। কিছু সড়িয়ে নিয়েছি। কিছু পরে আছে মাটিতে। বাকী গুলোর কাটাকাটি চলছে।

গাছ কাটার বিষয়ে চেয়ারম্যানের ভাতিজা উজ্জল উগ্র মেজাজে বলেন, গাছ গুলো আমরা লাগিয়েছি। আমরা কাটছি। কার কি করার আছে।

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ভূমি অফিসের স্টাফ পাঠিয়েছি। পুলিশকেও গাছ গুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা গোলাম সরোয়ার মুঠোফোনে বলেন, ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে এসেছি। সড়কের পাশের বেশকিছু গাছ কাটা হয়েছে। ম্যাপ ধরে দেখা হচ্ছে গাছ গুলো সড়কের কিনা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg