শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজ বাড়ির পাশেই কৃষকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ দুরের ফাঁকা আবাদি জমি থেকে নজির উদ্দিন ওরফে নাসিম উদ্দিন (৫৯) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মাদের মাঠের রজব মোল্লার ফাঁকা জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তবে নিহতের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা নির্মমভাবে হত্যা করেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ এবং বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ জানুআরি বাবলু গ্রুপের সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রুপের সমর্থিতদের আসামী করে মামলা দায়ের করেন। মামলা নিয়েও দুইপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এরমধ্যে আজ শনিবার সকাল ৬ টার দিকে সরোয়ার গ্রুপের সমর্থিত নজির উদ্দিন ও নাসিম উদ্দিনের মরদেহ নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ছেলে মিরাজ বলেন, বাবা প্রায় দিনই ঘরের বাইরে পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর থাকত। গতকাল রাত ১২ টার দিকেও বাবা চরাটের উপর ছিল। এরপর সকাল ৬ টার দিকে আমার চাচী শিউলী খাতুন জানায় আমার বাবা নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ দুরের (পশ্চিমে) রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছে। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপর হয়ে পড়ে আছে। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন। তিনি আরো বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামী করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই আমার প্রতিপক্ষ বাবলু , রুবেল, মনোয়ার ও মতিয়াররা আমার বাবাকে হত্যা করেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকা আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg