শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কুমারখালী সেতু এনজিও এর ব্যবস্থাপক গ্ৰাহকের টাকা নিয়ে লাপাত্তা

স্টাফ রিপোর্টার / ৫২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

 

কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী সেতু এনজিও শাখা ব্যবস্থাপক নুর এলাহী প্রায় ৪ লক্ষ টাকা গ্ৰাহকের কাছ থেকে নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে । ঋণ দেওয়ার নাম করে এই টাকা হাতিয়ে নেয় শাখা ম্যানেজার।

সেতু এনজিও গ্ৰাহক পলি খাতুন জানান, আমার ২ লক্ষ টাকা ঋণ নেয়া ছিল পরবর্তীতে চার লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য এক বারে ঋণ পরিশোধ বাবদ ১৪ হাজার টাকা দেওয়া হয় নুর এলাহী কাছে।
কিন্তু সেই টাকা পাশ বইয়ে না তুলে সে নিজের কাছে রেখে দেয় এবং আমাকে ঋণ দেওয়ার নাম করে ঘুরাতে থাকে, এখন শুনছি ম্যানেজার নিখোঁজ।

আর এক গ্রাহক আঞ্জুমা বলেন আমার কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে টাকা নিয়ে লাপাত্তা ম্যানেজার এখন এসে দেখছি ম্যানেজার নেই এখন আমার টাকা কার কাছে চাইবো । সেতুর এনজিও গ্ৰাহকরা অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক নুর এলাহী টাকা নিয়ে পাশ বইয়ে না তুলে নিজের কাছে রেখে দেয়, এখন গ্ৰাহকরা টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে নাজমুল আলম ‘সেতু’ আঞ্চলিক ব্যবস্থাপক বলেন, কুমারখালী শাখা ব্যবস্থাপক নুর এলাহী গ্ৰাহকের কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে টাকা আত্মসাত করেছে এমন অভিযোগে পাওয়া গেছে।

তার সন্ধান পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোন বন্ধ, তিনি অফিসেই থাকতেন গত ২১ ফেব্রুয়ারি থেকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন । তার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মতে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে। এই ঘটনার এনজিও গ্ৰাহকদের দাবি অবিলম্বে শাখা ব্যবস্থাপক কে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg