শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

কুমারখালীতে রক্ত নিয়ে রক্তপাত, নিহত ১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

0Shares

মোশারফ হোসেন,

কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবাহের রক্ত অপসারণের জেরে মো. সেলিম (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ব্যক্তি উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মো. মুসার ছেলে। তিনি পেশায় ভাংরি মালের ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ। তিনি বলেন, ‘ গরু জবাহের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধায় ঠেলাঠেলির বাজারে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারামারি হয়। এসময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।’

তিনি আরো বলেন, ‘ আহত হবার পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভাংচুর – লুটপাট, মালামাল সরানো আগেই হয়ে গেছে।’

এবিষয়ে সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুদ্দোজা বলেন, ‘ নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শত্রুতা করে প্রতিপক্ষের রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল বাঁশ ও কাঠের লাঠি এবং রড দিয়ে মাথায় আঘাত করেছিল। আজ চিকিৎসাদীন অবস্থায় তিনি মারা গেছেন। ‘

নাম প্রকাশে অনিচ্ছুক চরসাদিপুর ইউনিয়নের একজন বাসিন্দা বলেন, ‘ তুচ্ছ ঘটনায় এহত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরার খবরের পর এলাককায় ভাংচুর লুটপাট চলছে। সাদিপুর একটি রিমোর্ট এলাকা হওয়ায় প্রশাসনের নজরদারী কম। আইন – শৃঙ্খলার চরম অবনতি এখানে।’

এ বিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন কে সরকারি নাম্বারের মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি ফোনটি রিসিভ না করে কেটে দিয়েছেন। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg