শিরোনাম
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ। রাজবাড়ীর সন্তান ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সততায় সরকারি কোষাগারে ফেরত ৪১.৯০ লাখ টাকা রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে অবৈধ এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ গ্যাসভর্তি সিলিন্ডার জব্দ করা হয়েছে। অভিযানে ৩৫টি ওমেরা ব্র্যান্ডের সিলিন্ডারসহ বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্যাসবোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে জেলা প্রশাসন। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে অবৈধভাবে ক্রস-ফিলিং করা ৩৫টি ওমেরা ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাসভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে ঘটনাস্থলেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত রাজবাড়ী সদর উপজেলার আনোয়ার নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার দীর্ঘদিন ধরে একটি অবৈধ এলপিজি ক্রস-ফিলিং চক্র পরিচালনা করে আসছিলেন। চক্রটি বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে অননুমোদিতভাবে গ্যাস ভরে বাজারজাত করত। এ ধরনের কার্যক্রম আইনবিরোধী হওয়ার পাশাপাশি জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ভোক্তারা নির্ধারিত পরিমাণ গ্যাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিস্ফোরণ ও দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। একই সঙ্গে সরকারের রাজস্ব ক্ষতিরও আশঙ্কা তৈরি হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিং, মজুতদারি ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg