শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার রাতে এসআই (নিঃ) মো. শিহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় আজগর বেপারীর স মিলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মৃত মঙ্গল শেখের ছেলে সাগর শেখ (৩২) এবং আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩)-কে আটক করা হয়।
আটকের সময় সাগর শেখের কাঁধে ঝোলানো একটি আকাশি রঙের ব্যাগ তল্লাশি করে একটি ১৮.৫ ইঞ্চি GIGASONIC ব্র্যান্ডের এলইডি মনিটর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ উদ্ধার হওয়া মনিটরটি দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাগর শেখ জানায়, চুরি হওয়া সিসিটিভি ক্যামেরার ডিভিআর অপর আসামি মনির গায়েন (২১)-এর কাছে রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে মনির গায়েনকে আটক করা হয়। পরে তার খাটের নিচ থেকে চুরি হওয়া সিসিটিভির ডিভিআর উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, এর আগে গত ৩১ মে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের পাশে অবস্থিত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খাঁনের দোকান থেকে ভূমি অফিসের চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ মো. হালিম নামের একজনকে আটক করে।

একই অভিযানে একটি ভাঙারির দোকান থেকে তিন বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। চুরির মামলায় আইয়ুব আলী খান, তার ছেলে আরিফ খান ও অনিক খানকে আসামি করা হয়। এছাড়া মাদক মামলায় আইয়ুব আলী খানের শ্যালক হালিম মোল্লা (৩৮)-কেও আসামি করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে চুরির ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। আটক তিন আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ভূমি অফিস থেকে চুরি করা মালামাল এজাহারভুক্ত আসামিদের ভাঙারির দোকানে দুই দফায় মোট ১২ হাজার টাকায় বিক্রি করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg