শিরোনাম
বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে এমপি হারুন অর রশীদ ও প্রশাসক আব্দুস সালাম গোয়ালন্দে ৮ বিঘা জমিতে আধুনিক খেলার মাঠ, সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন ইউএনও খানখানাপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল গোয়ালন্দে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন যুবককে বলাৎকারের অভিযোগ গোয়ালন্দে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

গোয়ালন্দে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: নদীতে উদ্ধার অভিযানে দক্ষতার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি সাদিক হোসেন শুভ (২৬)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাদিক কুমড়াকান্দি গ্রামের মো. আশরাফ আলী শেখের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করতেন। উদ্ধারকাজে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে ফায়ার সার্ভিস পদকে ভূষিত হন। এছাড়া একজন দক্ষ গোলরক্ষক হিসেবে গোয়ালন্দের ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি ছিল।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে ফায়ার ঘাটসংলগ্ন পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় একটি স্পিডবোটে দায়িত্ব পালনকালে ঢেউয়ের ধাক্কায় সাদিক নদীতে পড়ে নিখোঁজ হন।তার সঙ্গে আরও কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য ছিলেন।

নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা ও গোয়ালন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ফজলুল হক জানান, জুমার নামাজের পর ঢাকা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তিনি বলেন, সাদিক অত্যন্ত ভদ্র, বিনয়ী ও দায়িত্বশীল একজন মানুষ ছিল। মাত্র দুই বছর আগে তার বিয়ে হয়েছিল। তার অকাল মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। একজন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ও দক্ষ ডুবুরির এভাবে নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনা আমাদের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।

এদিকে, জানাজার আগে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সহকর্মীকে হারানোর বেদনায় অনেককে অশ্রুসিক্ত হতে দেখা যায়। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই সাহসী ডুবুরির মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারসহ গোয়ালন্দের সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg